রাজ্যে ভোট আবহেও চলছে SIR এর কাজ। নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় আলিপুরদুয়ার জেলায় প্রায় ৮০০০০ ভোটারের নাম আইনি প্রক্রিয়ায় চলে যায়। শীর্ষ আদালতের নির্দেশে বিচারাধীন ভোটার তালিকা বিবেচনা করছেন আদালতের বিচারকেরা। এরই মধ্যে আলিপুরদুয়ার জেলায় দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে প্রচুর মানুষের নাম বাদ পড়ে যায়। এমনও কিছু মানুষ রয়েছেন, যাদের পরিবারের অন্যান্য সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও, তাদের নাম ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় বাদ পড়ে। কারো পরিবারে বাবা-মা এবং মেয়ের নাম ভোটার তালিকায় থাকলেও ছেলের নাম বাদ পড়ে। আবার কোথাও বাবা-মা এবং এক বোনের নাম ভোটার তালিকায় থাকলেও দুই ভাইয়ের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যায়।

তাতেই সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সোমবার ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নাগরিকরা আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে হাজির হন। কিন্তু সেখান থেকে তাদের ফিরিয়ে দেয় হয়। তাদের জানানো হয়, ডুয়ার্স কন্যা নির্বাচন দপ্তরের আবেদন জমা হবেনা, অনলাইনে আবেদন করতে হবে। তাতেই বেজায় চোটে জান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করতে আসা নাগরিকেরা। তাদের অভিযোগ দীর্ঘ প্রায় ৪০ ৪৫ বছর বসবাস করবার পরেও ভোটার তালিকায় তাদের নাম নেই। সাপ্লিমেন্টারি তালিকায় না বাদ পড়বার পর, তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে নতুন করে নাম তোলার আবেদন করতে যান। কিন্তু সেখান থেকে তাদের জানানো হয়, নির্বাচন কমিশনের তরফে দপ্তরকে নতুন করে আবেদনপত্র জমা নেওয়ার কোন নির্দেশিকা দেওয়া হয়নি। তাদের প্রথমে বিডিও অফিস, পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় পাঠানো হয়। কিন্তু সেখানেও আবেদনপত্র জমা না নেয়ায়, হয়রানির শিকার বলে অভিযোগ আবেদনকারীদের। আগামী বিধানসভা নির্বাচনে আদতেও ভোট দিতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে তারা। জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা থেকে একপ্রকার হতাশ হয়েই ফিরলেন নাগরিকরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *