হিউম্যান ট্রাফিকিং এবং বন্ডেড লেবার সংক্রান্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবে। আলিপুরদিয়ার জেলা প্রেসক্লাব এবং ডামরি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে রবিবার দুপিরে মানব পাচার রোদ এবং ঋণ দাসত্বপ্রথা নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের ভবনে। এদিন জেলার বিভিন্নপ্রান্ত থেকে সাংবাদিকরা এই কর্মশালায় অংশগ্রহন করেন।

বন্ডেড লেবারের ক্ষেত্রে যারা ঋণে জর্জরিত, পাওনাদারের কাছে ঋণ পরিশোধ করতে অপারক, ঋণের দাসত্ব বা বেগার খাটুনি কিংবা নাম মাত্র মুজুরিতে কাজ করাতে বাদ্ধ করা হচ্ছে। ভক্তোভোগিদের জন্য ১৯৭৬ সালে চুক্তিবন্ধ শ্রম ব্যবস্থা বিলুপ্তি আইন পাস হলেও এখোনো শ্রমিকরা অবগত নন। এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখেই সাংবাদিক এবং ডামরি নামক স্বেচ্ছাসেবী সংস্থাটি এই কর্মশালার আয়োজন করে বলে জানাগিয়েছে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি অম্লান জ্যোতি ঘোষ, ডামরি স্বেচ্ছাসেবী সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর অলক ভৌমিক, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন নর্থ ডিভিশনের অঞ্জু শেরপা সহ অন্যানরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *