আলিপুরদুয়ার পুরসভা এলাকার একটি ওয়ার্ডের তিনটি বুথে ৫৩ জন ভোটার বিচারাধীন ছিলেন, সাপ্লি লিষ্টে ৩২ জনের নাম কাটা। এর মধ্যে ১৮ জন মহিলা। সব ভোটারের নাম না উঠলে ভোট বয়কটের চিন্তা স্বয়ং কাউন্সিলারের।
আলিপুরদুয়ার পুরসভার ৬ নম্বর ওয়ার্ড ঘটনা। ভোটার লিষ্টে প্রথম পর্যায়ে প্রায় ২০০ জনের মত নাম বাদ যায়। এর পর ৫৩ জন ভোটারের নাম বিচারাধীন পর্যায়ে যায়। সাপ্লি লিষ্টে ৩২ জনের নাম বাদ পড়ায় চিন্তায় ওয়ার্ডের বাসিন্দারা।


এবার ট্রাইবুনালে কেস করার প্রস্তুতি নিতে শুরু করেছেন নাম ডিলিট হয়ে যাওয়া পুর এলাকার বাসিন্দারা।
এই বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গার্গি তালুকদার বলেন, এতো গুলো ভোটারের নাম কী ভাবে বাদ গেল , বিচারের নামে প্রহসন হয়েছে। একজনের নাম বাদ গেলে প্রয়োজনে ভোট বয়কটের ডাক দেবো।

একইরকম চিত্র দেখগেলো আলিপুরদুয়ার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড এলাকায়। জানাগেছে, ভোটার লিষ্টে প্রথম পর্যায়ে প্রায় ২০০ জনের মত নাম বাদ যায়। বিচারাধীন পর্যায়ে সাপ্লি লিষ্টে ৯০ জনের নাম বাদ পড়ে। তার মধ্যে ৭৯ জন শোখ্যালঘু সম্প্রদায়ের। এমতে পরিবার পরিজনের ন্যায্য নাম বাদ পড়ায় চিন্তায় ওয়ার্ডের বাসিন্দারা। বাদ পড়া ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত না হলে এই এলকতেও ভোট বয়কটের সিদ্ধান্ত এলাকাবাসীদের।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *