কুমারগ্রাম বিধানসভার জয়ন্তী ও চুনিয়া ঝোড়া চা বাগানে নির্বাচনী প্রচারে কুমারগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীব তীর্কি। বৃহস্পতিবার কিছুটা অন্য মেজাজেই ভোট প্রচার করলেন রাজীব।

চা শ্রমিকদের সাথে মাটিতে বসে অভাব অভিযোগ শোনা এমনকি চা শ্রমিকদের সাথে চা পাতা তোলায় হাত লাগানো কিছুই বাদ দিলেন না তৃণমূল প্রার্থী। সর্বপরি চা শ্রমিকদের আপন করে নেওয়ার চেষ্টা রাজীব তীর্কির, তবে সময় বলবে কুমারগ্রাম বিধানসভায় চা শ্রমিকরা রাজীবকে কতটা আপন ভাবতে পেরেছে। উত্তর মিলবে আগামী ৪ ঠা মে ভোট গনণার দিন।

