কুমারগ্রাম বিধানসভায় এই মূহুর্তে সবথেকে বড় খবর ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে তৃণমূলের চার পদাধিকারি। জেলা নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও রয়েছেন এই তালিকায়। এবং একজন কংগ্রেস থেকেও যোগদান করেছেন বলে জানাগিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমারগ্রাম বিধানসভার বারবিশায় বিজেপির দলিয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিজেপির রাজ্য নেতা মনোন শর্মা এবং কুমারগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী মনোজ কুমার ওড়াও এর হাত ধরে নবাগতরা বিজেপির পতাকা হাতে তুলে নেয়। নবাগতদের মধ্যে রয়েছেন কিশন মন্ডল আলিপুরদুয়ার দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, অর্জুন দেবনাথ আলিপুরদুয়ার জেলা তৃণমূল সম্পাদক,নিলম মন্ডল আলিপুরদুয়ার দুই ব্লকের পঞ্চায়েয় সমিতির সদস্যা, ইয়াকুপ মিঞ্জ কহিনুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, এবং কংগ্রেস থেকে রায়মত সেক যোগদান করেন।

