রামনবমী উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার, শহরে বিভিন্ন জায়গা পরিদর্শনে পুলিশ কমিশনার। শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা নিজে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করেন। এন টি এস মোর , সফদর হাসমি চক, রামকৃষ্ণ মোড়, ইস্কন মোড় সহ বিভিন্ন সংবেদনশীল ও ব্যস্ত এলাকায় তিনি সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামনবমীর শোভাযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য আগাম প্রস্তুতি হিসেবে এই নজরদারি চালানো হচ্ছে। শহরের প্রধান প্রধান রাস্তায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, “উৎসবের দিনে সাধারণ মানুষের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। তাই কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।”

