অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচি বন্ধ করার ঘোষণা করলেন শঙ্কর ঘোষ । প্রধান নগর থানা এলাকার এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে, ন্যায়বিচারের দাবিতে সরাসরি ধর্নায় বসে পড়ে প্রতিবাদের পথও বেছে নিলেন এই প্রার্থী।


মঙ্গলবার শিলিগুড়ি জংশনের সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন শংকর ঘোষ। সেখান থেকেই তিনি স্পষ্ট জানিয়ে দেন—অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। তাঁর এই অবস্থান ঘিরে শহরের রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।অভিযোগ, এক বিবাহিত গৃহশিক্ষকের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্কের টানাপোড়েন ও প্রতারণার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। কিশোরী বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকেই দু’জনের মধ্যে বিবাদ চরমে ওঠে। এরপরই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে।
এই প্রেক্ষাপটে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে সময়সীমা বেঁধে দেন শংকর ঘোষ। ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *