ঐতিহ্যবাহী পাগলাহাট কালী মন্দিরের নব নির্মিত মন্দির শুভ উদ্বোধন এবং বিগ্রহ প্রতিষ্ঠা হলো মঙ্গলবার। নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে এদিন নতুন মন্দিরের শুভ উদ্বোধন হয়। এদিন গোটা দিন সামাজিক উৎসবের রুপ নেয় কুমারগ্রাম ব্লকের পাগলাহাট এলাকা।

জানাগিয়েছে পাঁচদিন ব্যাপী ঠাসা কর্মসূচী রয়েছে পাগলাহাট মন্দির চত্বরে। শতাব্দি প্রাচীন এই মন্দির ঠিক কতদিন আগে স্থাপিত হয়েছিল তা সঠিক ভাবে বলতে পারেনা বর্তমান মন্দির কমিটি। তবে এই মন্দির কম করেও তিন থেকে চারশো বছরের পুরোনো তা ধারনা করা যায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *