আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মনে আস্থা জোগাতে আলিপুরদুয়ারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুট মার্চ করলেন জেলাশাসক ময়ূরী ভাসু এবং জেলা পুলিশ সুপার অমিত কুমার শাউ। জানাগেছে এদিন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক ভোলারডাবরী এলাকায় জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এই রুট মার্চ আয়োজিত হয়। এদিন এলাকার নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার। নাগরিকদের সুষ্ঠ ভোট পরিচালনার আশ্বাস দেন তারা।জানাগেছে, আলিপুরদুয়ার জেলাতে ২৭ টি স্পর্শকাতর বুথ আছে আরো থাকলে সেগুলো মার্ক করা হবে এবং উর্ধতন কতৃপক্ষকে পাঠানো হবে। এদিন আলিপুরদুয়ার জেলার প্রতিটি থানা এলাকায় রুট মার্চে অংশগ্রহণ করে পুলিশ সুপার জনগণের সাথে কথা বলে।

পুলিশ সুপার জানান জেলায় এখন ওবধি সাত কোম্পানি কেন্দ্রীয় বাহীনি এসেছে আরো আসবে।
জেলাতে মোট ষোলো খানা নাকা চেকিং পয়েণ্ট আছে।
পুলিশ সুপার জানান সকাল বিকেল রুটমার্চ চলছে আর শান্তিপূর্ণ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *