আগামী ২৪ মার্চ মঙ্গলবার ময়নাগুড়িতে নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে এবং অন্যান্য প্রার্থীদের প্রচারে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, জাতীয় সড়কের পাশে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরসূচি পেয়ে ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকরা তোড়জোড় শুরু করেছেন। জেলা পুলিশের কর্তারা ইতিমধ্যে টাউন ক্লাব ময়দান পরিদর্শন করেছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *