আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে আলিপুরদুয়ারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ শে মার্চ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর নাগাদ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক প্রস্তুতি সভা আয়োজিত হয়।

উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল। জানাগেছে সভা শেষে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা স্থল পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিক এবং দলীয় নেতা কর্মীরা।

