বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি-র প্রার্থী ঘোষণা ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিল মাদারিহাট বিধানসভা কেন্দ্রে। শুক্রবার বীরপাড়া এলাকায় ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকেরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।
মাদারিহাট কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী হিসেবে লক্ষ্মণ লিম্বু নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকেই বিজেপি অন্দরে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে।

বিক্ষুব্ধ কর্মীদের দাবি, অবিলম্বে লক্ষ্মণ লিম্বুর প্রার্থীপদ বাতিল করে এমন একজনকে মনোনয়ন দিতে হবে, যিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারিও দেন তারা।

এদিন বীরপাড়ার দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মীরা স্লোগান তোলেন। পরে প্র কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *