ফের বিধানসভা ভোটের পূর্বেই শাসক দল তৃণমূল কংগ্রেসে বড়োসড়ো ধস।বিজেপি নেতৃত্বের দাবি এদিন ধূপগুড়ির মাগুরমারী এক নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মাগুরমারী ১৫/১২৬ নং বুথে তৃণমূল ও সিপিএম ছেড়ে ১৫ টি পরিবারের প্রায় ৫০ থেকে ৬০ জন বিজেপিতে যোগদান করে।কয়লা চোর হাঁটাও দেশ বাঁচাও, চাকরি চোর হাঁটাও দেশ বাঁচাও ছাড়াও আরো একাধিক স্লোগান তুলে এদিন ১৫ টি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব।

এদিন এলাকার ক্ষীরোদ চন্দ্র বর্মন এর হাত ধরে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় বলেই জানায় বিজেপি নেতৃত্ব।এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপি মেম্বার কমলেশ সিংহ রায়, পশ্চিম মন্ডল সভাপতি পলাশ বসাক, সম্পাদক রতন রায়, যুব নেতা সুজয় রায়, বুথ সভাপতি বসন্ত রায় সহ বিজেপি নেতা কর্মীরা।যদিও এ ব্যাপারে ধুপগুড়ি ব্লক গ্রামীণ তৃণমূল কংগ্রেস সভাপতি মলয় রায় পাল্টা অভিযোগ kore বলেন বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে, মানুষ ভুল করে বিজেপিতে যোগদান দিচ্ছে। তুষার বর্মন দলীয় কোন কর্মী কিনা সেই ব্যাপারটি তিনি এড়িয়ে যান।

