এসআইআর এ সাধারণ মানুষকে হয়রানি, গ্যাস সহ যাবতীয় জিনিসের মূল্য বৃদ্ধি, যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয়।

রবিবার ময়নাগুড়ি হুসুলুর ডাঙ্গা থেকে র্যালিটি শুরু হয়ে ময়নাগুড়ি ১ নং ব্লকের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। ময়নাগুড়ি দলীয় কার্যালয় শেষ হয় বাইক র্যালিটি। এদিনের এই বাইক র্যালিতে অংশ নেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়, ময়নাগুড়ি এক নং ব্লক সভাপতি বাবলু রায়।পুরসভার ভাইস চেয়ারম্যান সোমেশ সান্যাল, সহ প্রমুখ নেতৃত্ব ও কর্মীরা।

