প্রাকৃতিক দুর্যোগের কারনে অর্থাৎ গত ১২ ও ১৩ মার্চ দুদিনের ঝড় ও বৃষ্টির জেরে জমিতে থাকা আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কুমারগ্রাম ব্লকের পশ্চিম নারারথলি এলাকায়। জানা গেছে, পশ্চিম নারারথলি এলাকায় কৃষি দপ্তরের সহযোগিতায় পশ্চিম নারারথলি ফার্মাস প্রোডিউসার কোম্পানি লিমিটেডের অধীনে আলুর বীজ উৎপাদন করা হচ্ছে গত কয়েক বছর ধরে।

মূলত হাইটেক ও এআরসি পদ্ধতিতে এই আলুর বীজ উৎপাদন করা হচ্ছে নেট হাউসের ভিতরে। কিন্তু বছরের প্রথম বৃষ্টি ও ঝড়ে নেট হাউসগুলি মাটিতে নুইয়ে পড়ে। এরফলে জমিতে জল জমে যায়। যার দরুন আলুর বীজের ব্যাপক ক্ষতি হয়। মোট ২৫ টি নেট হাউস ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় ফার্মাস প্রোডিউসার কোম্পানি লিমিটেডের অন্যতম পরিচালক জগদীস বর্মন। মূলত নেট হাউসের ভিতরে উন্নত প্রজাতির ও ভাইরাস মুক্ত আলুর বীজ উৎপাদন করে কৃষকদের হাতে তুলে দেওয়াটাই কৃষি দপ্তরের চ্যালেঞ্জ । কিন্তু বৃষ্টি দরুন ক্ষতিগ্রস্ত আলুর বীজ উৎপাদন

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *