জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হল কুমারগ্রাম ব্লকের পূর্বশালবাড়ি নতুন বাজার এলাকায়। শনিবার বিকেলে এলাকায় মিছিল করে নতুন বাজার এলাকায় পথসভা করেন দলের নেতাকর্মীরা।

উপস্থিত ছিলেন কুমারগ্রাম ব্লক তৃণমূল সভাপতি সুদয় নার্জিনারি, ভল্কা ২ অঞ্চল তৃণমুল সভাপতি ভিক্টর রায়, জেলা সম্পাদক পিনাক তালুকদার, প্রধান চুমকি রাভা,উপপ্রধান তপন রায় সহ অন্যানরা।

