শনিবার সংবাদ মাধ্যমে এই বিষয়ে জানালো বনদপ্তর। জানাগেছে, গতকাল মুর্শিদাবাদের নাদাই জঙ্গল থেকে ৮ টি মাদা ও ৩ টি পুরুষ চিতল হরিণ সড়ক পথে বক্সার ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে আনা হয়।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের প্রিবেশ প্রকল্পের অধীনে ২৫ মাইল এলাকার প্রায় দুই হেক্টরেরও বেশি জঙ্গলের ভেষজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই হরিণগুলিকে গতকাল জঙ্গলের উন্মুক্ত পরিবেশে মুক্ত করল বনদপ্তর। এর ফলে একদিকে যেমন জঙ্গলের পরিবেশের ভারসাম্য বজা থাকবে, অন্যদিকে ভাগেদের খাদ্য-সম্ভারও পূর্ণ হবে বলে আশাবাদী বনকর্তারা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *