হোটেলের মাছ ভাত এবং টোটো চালকের গোটা দিনের উপার্জন একি সঙ্গে দুই ব্যক্তির সাথে প্রতারনা কুমারগ্রাম ব্লকের বারবিশায়। তবে হোটেলের সিসি ক্যামারায় অভিযুক্ত প্রতারক ব্যাক্তির ছবি সামনে এসেছে। এ যেন প্রতারনার মাস্টার ডিগ্রি করা অভিযুক্ত ব্যাক্তি। ঘটনার বিবরনে জানাগিয়েছে শামুকতলা বাজার থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রঞ্জিত সূত্রধরের টোটো ভাড়া করে বারবিশায় এসেছিলেন কিছু সামগ্রী কিনে আবার শামুকতলায় ফিরবেন বলে। টোট ওয়ালার সাথে কথা হয়েছিল বিনিময়ে ৭০০ টাকা ভাড়া বাবদ দেওয়া হবে তাকে। বারবিশায় এসে একটি সুনামধন্য হোটেলে মাছ ভাত খেয়ে বেশ কিছু খাবার পার্সেল করতে বলেন।

অভিযুক্ত ব্যাক্তি হোটেল মালিককে বলেন প্যাকেট করা খাবারগুলি তৈরি রাখুন আমি এ টি এম থেকে টাকা তুলে নিয়ে আসছি, তারপর একসাথে মাছ ভাতের টাকা এবং প্যাকেট করা খাবারগুলির টাকা মিটিয়ে দেব। হোটেল থেকে বেড়িয়ে টোটো চালকে বলেন আপনি হোটেলে বসুন আমি টাকা তুলে নিয়ে আসছি, আর আমাকে পাঁচ শো টাকা দিন আপনাকে শামুকতলা ফিরে গিয়ে টোটো ভাড়া সাতশো এবং এই পাঁচ শো মিলিয়ে বারোশো টাকা একসঙ্গে দিয়েদেব। মনে বিশ্বাস রেখে টোট চালক পাঁচশো টাকা প্রাতারকের হাতে দিলে এটি এমে যাওয়ার নাম করে আর ফিরে আসেনি অভিযুক্ত ব্যাক্তি। অংক বলছে টোট চালকের মোট ১ হাজার ২০০ এবং হোটেল মালিকের ১৫০ টাকা প্রতারণা হয়েছে। বাকি প্যাকেট করা খাবারগুলি এখোনো হোটেলেই পড়ে রয়েছে। এই বিষয়ে টোটো চালক সংবাদ মাধ্যমে জানিয়েছেন তিনি পুলিশের দারস্ত হবেন, কিন্তু খবর লেখার সময় পর্যন্ত এই বিষয়ে পুলিশে কোন লিখিত অভিযোগ জমা পড়েনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *