আবারো চিতাবাঘের হামলা চা শ্রমিক মহিলাকে। রীতিমতো চঞ্চল্য এলাকায়।বাগানে চা পাতা তোলার সময় এক চা শ্রমিক মহিলাকে চিতাবাঘের হামলা গুরুতর জখম মহিলা। উদ্ধার করে প্রথমে বাগানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।

জানা যায় শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত গয়া গঙ্গা চা বাগানের গিরমিট লাইন এলাকায় সকল শ্রমিকরা মিলে চা পাতার তোলার কাজ করছিল সেই সময় হঠাৎই একটি চিতাবাঘ পিছন থেকে এসে নিতা মিঞ্চী নামে মহিলার উপর হামলা করে। তার টান হাতে ও পায়ে আঘাত করে। চিৎকার শুনে বাকি শ্রমিকরা ছুটে আসে। খবর দেওয়া হয় ঘোষপুকুর বন দপ্তরের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। পাশাপাশি আহত মহিলা কে দেখতে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে ঘোষপুকুর বন দপ্তরের রেঞ্জার প্রমিত লাল সহ বনদপ্তরে কর্মীরা আসে। কথা বলেন পরিবারের লোকজনের সাথে এছাড়াও বনদপ্তরের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা করা হবে বলে জানা যায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *