বক্সার জঙ্গল থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ। মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রামে। মৃত ব্যাক্তির নাম চরন মূর্মূ বয়স আনুমানিক ৬০ বছর। ভল্কা রেঞ্জের চেংমারি বিটের জঙ্গলের পাঁচ নম্বর কম্পার্টম্যান্টে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গিয়েছে মৃতদেহটি। ছোট একটি গাছে গামছা বাধা, অপরদিকে চরনের গলায় ফাঁস লাগানো অবস্থায় হাঁটু গেরে মাটিতে বসে থাকা দেহ উদ্ধার হয়।

মৃত ব্যাক্তির পরনের গেঞ্জি ছেড়া, ছোট্ট গাছে গলায় ফাঁস দিয়ে মাটিতে বসে থাকা মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চেংমারি গ্রামে। এই বিষয়ে মৃত ব্যক্তির ছেলে রাজিব মূর্মূ ফোনে জানান বাড়িতে কোন ঘটনাই ঘটেনি, হঠাৎ করে গত শুক্রবার থেকে তার বাবা নিখোঁজ ছিল এদিন জঙ্গলের ভেতর মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকেরা। কুমারগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর রবিবার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। পুলিশ সূত্রে জানাগিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর আসল কারণ জানাযাবে।

