বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে লাগানো দলীয় পতাকা খুলে, ছুঁড়ে ফেলার ঘটনায় শুক্রবার জোর চাঞ্চল্য তৈরি হল মালদার বামনগোলা ব্লকের’ আমতলি ব্রীজ এলাকায়। ঘটনায় তৃণমূলের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুললেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদিকা বীণা কীর্তনিয়া সরকার।

বিজেপির অভিযোগ সাফ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত মালদা জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস।

