জলপাইগুড়ির মোহিতনগরে মন্দিরে চুরি। মঙ্গলচণ্ডীর বিগ্রহে থাকা প্রচুর সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দুষ্কৃতীর। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। চুরি যাওয়া গয়নার মূল্য প্রায় সাত লক্ষ টাকা বলে দাবি।

তিনটি সোনার হার, চিক, কোমরবন্ধ, টিকলি, কানের দুল, বাঘের গলায় থাকা ঘণ্টা, লক্ষ্মীর বিগ্রহে থাকা সোনার হার সবটাই চুরি গিয়েছে বলে অভিযোগ। মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে কোতোয়ালী থানার পুলিশ। চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছে। তবে জলপাইগুড়িতে চুরি এবং ছিনতাই এর ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় চিন্তায় বাসিন্দারা। যদিও পুলিশের টহলদারি অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *