ঘটনাটি ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপাড়া মোড় এলাকায়। মৃ*তদের নাম বাপ্পা সিংহ ও ছটকা ঘোষ। দুজনেরই বাড়ি ঘোষপাড়া সংলগ্ন কালারাম জোট এলাকায় বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, একটি স্কুটিতে তিনজন যুবক যাচ্ছিলেন। সেই সময় একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। অপর এক যুবক গুরুতর জখম হয়ে বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রায় ৩০ মিনিট ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাঙাপানি ফাঁড়ি ও ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

