শুক্রবার সকাল নাগাদ চা বাগান যাওয়ার রাস্তার ধারে এক চিতাবাঘের দেহ পরে থাকতে দেখেন স্থানীয় চা শ্রমিকরা। তাদের প্রাথমিক অনুমান, কোনো গাড়ির ধাক্কায় ওই চিতাবাঘটির মৃত্যু হতে পারে।

খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। বনকর্মীরা চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে ঠিক কীভাবে চিতাবাঘটির মৃত্যু হল, সে বিষয়ে ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে জানায় বনদফতর।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *