উন্নয়ন মূলক কাজের মেগা উদ্বোধন কর্মসূচী কুমারগ্রাম ব্লক জুরে। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় আট কোটি টাকা খরচ করে চারটি কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক, কুমারগ্রামের বিডিও সন্দীপ ধাড়া, সমাজসেবী সুদয় নার্জিনারি সহ অন্যানরা।

সংকোশ বনবস্তি যাতায়াতের পথে বড়নালার ওপর পাকা জয়েস্ট ব্রিজ সহ পেভার্স ব্লকের অ্যাপ্রোচ রোড নির্মাণ এই কাজের জন্য বরাদ্ধ হয়েছিল ২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ৭৮ টাকা । সংকোশ চা বাগানের নেপালি লাইনে ডক্টর্স কুঠি থেকে সংকোশ বিট অফিস পর্যন্ত ১ কিমি পেভার্স ব্লকের রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে খরচ হয়েছে ১ কোটি ২০ লক্ষ ৬৭ হাজার ৪৯৬ টাকা ।
নিউল্যান্ডস চা বাগানের রাধাকৃষ্ণ মন্দির থেকে অরুণ প্রধানের বাড়ি পর্যন্ত ৯০০ মিটার পেভার্স ব্লকের রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে বরাদ্ধ করা হয়েছিল ১ কোটি ৩ লক্ষ ৪ হাজার ৪৪৬ টাকা। এছাড়াও শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী কুলকুলি হাটে অত্যাধুনিক ১৫টি হাটশেড নির্মাণ করা হয়েছে ২ কোটি ৫০ লক্ষ ৮৪ হাজার ৬৪৭ টাকা ব্যয় করে। এদিন নবনির্মিত এই ৪টি কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যাতে উপকৃত হবেন ব্লকের হাজার হাজার মানুষ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *