আলিপুরদুয়ার শহররের প্রাণকেন্দ্র কলেজহল্ট এলাকায় টায়ার জ্বালিয়ে অর্ধনগ্ন অবস্থায় প্রতিবাদ কর্মসূচি পালন করে জেলা যুব কংগ্রেসের নেতা কর্মীরা। ঘটনাকে ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার শহরে। জানাগেছে গত ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এআই চুক্তি নিয়ে সম্মেলন আয়োজিত হয়। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সামনেই এআই চুক্তির প্রতিবাদ করে অর্ধনগ্ন অবস্থায় বিক্ষোভ দেখায় বেশ কয়েকজন যুব কংগ্রেসের নেতা কর্মীরা।

সেই ঘটনায় বিদেশী অতিথিদের সামনে ভারতীয় সংস্কৃতির অপমান করার অভিযোগে আট জন বিক্ষোভকারিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। পরবর্তীতে সম্মেলনে অর্ধনগ্ন প্রতিবাদের মত অপমানজনক ঘটনা সংগঠিত করবার অভিযোগে সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিপ’কেউ গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে আদালতে পেশ করে পুলিশ। এদিন সেই ঘটনায় গ্রেফতার হওয়া দলীয় নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আলিপুরদুয়ারেও অর্ধনগ্ন অবস্থায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখায় জেলা যুব কংগ্রেসের নেতাকর্মীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *