কার্শিয়াংয়ে টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর, রেল স্টেশনে বিক্ষোভ স্থানীয়দের, টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর! আহত আরও এক কিশোরী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শৈলশহরে। ঘটনার পর কার্শিয়াং রেল স্টেশনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এদিকে ওই ঘটনায় দার্জিলিং হিমালয়ান রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই স্কুল ছাত্রীর নাম রোশনী রাই (১৫)। সে কার্শিয়াংয়ের মকাইবাড়ি এলাকার বাসিন্দা। বেসরকারি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল রোশনী। ঘটনায় আহত হয়েছে তার দিদি প্রতীক্ষা রাই (১৯)। যদিও ঘটনায় রেল কর্তৃপক্ষর কোন দোষ নেই বলে জানিয়েছে ডিএইচআর কর্তৃপক্ষ।

