রবিবার দুপুরে ত্রিপুরা দক্ষিণ জেলা সাব্রুম মহকুমার কলাছড়া গ্রামে নেশাগ্রস্ত মানসিক ভারসাম্যহীন আশিষ দেবনাথ নামে এক ব্যক্তির হামলায় প্রাণ হারালেন এক সাধারণ পথচারী। রবিবার দুপুরে আশিষ দেবনাথ নামে নেশাগ্রস্থ মানসিক ভারসাম্যহীন ওই যুবক হঠাৎই উন্মত্ত হয়ে ওঠে এবং লোহার রড হাতে নিয়ে পথচারীদের ধাওয়া করতে থাকে।

স্থানীয় গ্রামবাসীরা তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে গ্রামবাসীদের মধ্য থেকে একজনকে নেশাগ্রস্থ মানসিক ভারসাম্যহীন যুবক আশিষ দেবনাথ লোহার রড দিয়ে প্রচণ্ড আঘাত করে। যার ফলে ঘটনাস্থলেই প্রাণ হারায় একজন গ্রামবাসী। এই মর্মান্তিক ঘটনার পর সকল গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত নেশাগ্রস্থ মানসিক ভারসাম্যহীন আশিষ দেবনাথ নামে ওই যুবককে ধরে বেধড়ক পিটিয়ে হত্যা করে।
এই ঘটনায় বর্তমানে গোটা গ্রামের মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

