গোপন খবরে উদ্ধার বিপুল পরিমানে বার্মা টিক। বাযেয়াপ্ত দশ চাকার রাজস্থান নম্বরের একটি কন্টেনার। শুক্রবার ভোররাতে আসাম থেকে পশ্চিমবঙ্গের সিমানায় প্রবেশের পর গাড়িটির পিছুনেয় ভল্কা রেঞ্জের বনকর্মিরা।

আলিপুরদুয়ার জেলার বারবিশা এলাকায় ৩১ নং জাতীয় সড়কের উপর গাড়িটিকে আটক করে তল্লাসি চালাতেই বের হয়ে আসে থরে থরে সাজানো বার্মাটিক কাঠ। গাড়ি ছেড়ে পালিয়ে যায় গাড়ির চালক। বনকর্মিদের অনুমান আসামের গৌহাটি থেকে উত্তরপ্রদেসে পাচার করা হচ্ছিল বহুমূল্যবাল কাঠগুলি। ভল্কা রেঞ্জ সূত্রে জানাগিয়েছে অনুমানিক ছয় শ সি এফ টি বার্মা টিক উদ্ধার হয়েছে। যার অনুমানিক বাজার মুল্য কুড়ি লক্ষ টাকা।

