আজ ২৮ মার্চ, বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দিল DYFI। উত্তরের ৭ জেলার কর্মী-সমর্থকদের নিয়ে অভিযান। স্থায়ী কাজ, বেকার দূরীকরণের দাবী নিয়ে এই দিনের এই মূলত অভিযান। এছাড়াও শূন্যপদে কর্মী নিয়োগ, উত্তরে নতুন শিল্প সহ বেশ কিছু দাবি রয়েছে এদিনের এই অভিযানে।

জানা যায় অভিযানের নেতৃত্বে মীণাক্ষী মুখোপাধ্যায়। অভিযানে থাকবেন রাজ্য নেতৃত্বও। পাশাপাশি এদিনের এই অভিযানকে ঘিরে শিলিগুড়ির তিনবাতি মোড়ে পুলিশি ব্যারিকেড করে দেওয়া হয় আগেভাগে। জল কামান মোতায়েন থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা সম্পূর্ণ তিন বাত্তি মোর মুড়ে ফেলে। মূলত আইন শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই পুলিশি মোতায়েন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *