কোচবিহার: ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় দিনহাটার পেটলা এলাকার বাসিন্দা বিজেপি কর্মী বিশ্বজিৎ রায়ের খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত করেছে সিবিআই। এই মামলা তদন্তের মোট আটজনকে গ্রেফতার করেছিল এবং চাটশিট সহ তথ্য, ব্যবহারিত অস্ত্র আদালতে জমা করেছিল। তবে সিবিআই এর অভিযোগ, আদালতের মালখানায় সেই নথিপত্র নষ্ট করে ফেলা হয়েছে।

মালখানার একটি বাক্সে বেশকিছু নথিপত্র এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র রাখা হয়েছিল। তবে কোনোভাবে সেখানে জল ঢুকে গিয়ে সেগুলো নষ্ট হয়ে গেছে। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনে সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তের দাবি জানানো হয় আর তাতে সাড়া দিয়ে দিনহাটা মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ কোচবিহারের পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলেই সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে। এই মামলায় সিবিআইয়ের আইনজীবী কৌশিক ভদ্র জানিয়েছেন, গত বিধানসভা নির্বাচনের পরেই প্যাটলার বাসিন্দা বিশ্বজিৎ রায় ওরফে হারাধনকে হত্যা করা হয়েছিল। ঘটনার তদন্ত পেয়ে সিবিআই আট জনকে গ্রেফতার করে। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে বেশ কিছু নথিপত্র সহ ঘটনার ব্যবহৃত অস্ত্রচির জমা করা হয়। তারপর থেকে ট্রায়াল চলছিল। সাতক্ষীরা সাক্ষ্য দিয়েছিলেন। তার মাঝে সে জমা করা নথি এবং অস্ত্র আদালতে তুলে সেটা সবার সামনে খোলা হয়। তবে সেখানে প্রায় সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। বন্ধ বাক্সে জল ঢুকেছিল আর তাতেই এই ঘটনা ঘটেছে। সিবিআই এর আইনজীবী আরো বলেন, কি করে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ঘটনার তদন্ত দাবি আদালতে জানিয়েছিলেন এবং তাতে বিচারক কোচবিহারের পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

