বৌমা ও নাতির মারে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ মহকুমার নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত বড়ইতলা এলাকায়। ঘটনায় তিনজনকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। মৃত বৃদ্ধার নাম লীলা বিশ্বাস ( ৬০) ।

পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে বৃদ্ধার বৌমা ও নাতি মিলে মারধর করে যার ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লীলা বিশ্বাসকে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় ।বৃদ্ধার মেয় পূর্ণিমা বসাকের অভিযোগ গতকাল রাতে তার ভাই বাড়িতে ছিল না সেই সময় তার ভাই বউ ও তার নাবালক ছেলে তার মাকে বেধড়ক মারধর করে। এরপর স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। পার্বতী তিনি খবর পেয়ে হাসপাতালে এসে দেখে তার মৃত্যু হয়েছে। ঘটনায় তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে । পুলিশ সূত্রে জানা যায় মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ।

