নিউ জলপাইগুড়ি স্টেশনের আইওসি-এর উল্টোদিকে চোরাই তেল মজুত রাখা একটি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ফলে মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় শিলিগুড়ি দমকল বিভাগের তিনটি ইঞ্জিন এবং এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরটিতে চোরাই তেল মজুত রাখা হয়েছিল। যদিও অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কি করে আগুন লাগলো টা ক্ষতিয়ে দেখছে দমকল ও এন জে পি থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *