তৃণমূলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বিজেপির
উত্তর ২৪ পরগনার হাবরায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। অভিযোগ, হাবরা বানিপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে লাগানো প্রধানমন্ত্রীর ছবি সহ বিভিন্ন ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলা ও বিকৃত করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।

ঘটনার পরই বিজেপির পক্ষ থেকে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই প্রসঙ্গে হাবরা বিজেপির যুব সভাপতি দেবজ্যোতি দাম অভিযোগ করে বলেন, “তৃণমূল ভারসাম্য হারিয়ে ফেলছে, তাই এই ধরনের কাজ করছে। আরো দাবি করে বলেন, পরিকল্পিতভাবেই তাদের প্রচার সামগ্রী নষ্ট করা হয়েছে।

