বিধানসভার নির্বাচনের দিনক্ষণ যতই কাছে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে সোনামুখীতে। এবার তৃণমূল নিজেদের হাত কিছুটা শক্ত করল। ভাঙ্গন বিজেপিতে। সোনামুখী বিধানসভার বড়চাতরা বুথের কুবেরবান্দ ছোট্ট একটি গ্রাম এই গ্রামে প্রায়ই আড়াইশো অধিক ভোটার। এই গ্রামের প্রায় সমস্ত মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যানের হাত ধরে। গ্রামবাসীদের অভিযোগ ২০২১ সালে বিধানসভা ভোটে এই বুথ থেকে বিজেপি লিড পায়। বিধায়ক নির্বাচন হয় বিজেপির।

কিন্তু বিগত পাঁচ বছর ধরে বিধায়ক এলাকায় কোন উন্নয়ন করেননি। এবং এলাকায় বিজেপির লিড থাকায় এলাকায় রাস্তাঘাটের সেভাবে উন্নয়ন হয়নি। কিন্তু রাজ্য সরকার লক্ষীর ভান্ডারসহ একাধিক প্রকল্প দিচ্ছে। তাই তারা ভোটের মুখে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যানের হাত ধরে গোটা গ্রামের মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।
সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর দাবি যোগদানের বিষয়ে তৃণমূলের মিথ্যাবাদী। পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রচারে মানুষের ঢল নামছে। তা দেখে তৃণমূল ভয় পেয়েছে তাই নিজেদের লোককে ডেকে পতাকা ধরিয়ে বাজার গরম করতে চাইছে এইসব মিথ্যা ফেক নিউজ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *