এক যুবতীকে শ্লী*লতাহানির চেষ্টার অভিযোগে এক টোটো চালককে গ্রেফতার করল এনজিপি থানার পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার সকালে তিনবাত্তি মোড় এলাকায় ওই যুবতী টোটোতে ওঠার পর চালক তার প্রতি আপত্তিকর আচরণ করে।


ঘটনাটি এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের নজরে আসতেই অভিযুক্ত চালককে আটক করে এনজিপি থানায় নিয়ে যাওয়া হয়। পরে যুবতী লিখিতভাবে অভিযোগ দায়ের করলে, সেই ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত টোটো চালকের নাম বিপ্লব বিশ্বাস। সে তিনবাত্তি মোড় এলাকাতেই বসবাস করে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবারই ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *