পানীয় জল প্রকল্পে কর্মরত পাম্প অপারেটর ও রক্ষণাবেক্ষণ কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওরাও-এর সঙ্গে সাক্ষাৎ করল পানীয় জল পাম্প অপারেটর কর্মী ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীর হাতে ১৫ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

পাম্প অপারেটরদের চাকরির নিরাপত্তা, নিয়মিত মজুরি, সামাজিক সুরক্ষা, স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া, সময়মতো বেতন প্রদান, নিরাপদ কর্মপরিবেশ, পানীয় জল প্রকল্পের পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক দাবি জানানো হয়। পাশাপাশি পানীয় জল পরিষেবাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আবেদন জানানো হয়।

সংগঠনের সম্পাদক গণেশ নন্দী বলেন,জল জীবন জল মিশন প্রকল্প চালু হওয়ার পর দুর্নীতি বেড়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, এই সমস্যাগুলির সমাধান না হলে পানীয় জল পরিষেবার মান উন্নত হবে না এবং সাধারণ মানুষও কাঙ্ক্ষিত পরিষেবা থেকে বঞ্চিত হবেন।
স্মারকলিপি গ্রহণের পর বনমন্ত্রী মনোজ কুমার ওরাও সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে এই সমস্যাগুলির সমাধান হয়নি। বিষয়গুলি তিনি সংশ্লিষ্ট মহলে তুলে ধরবেন এবং দাবিগুলির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের চেষ্টা করবেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *