এক বৃদ্ধার মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি ঘোঘোমালি ফল বাজার সংলগ্ন চয়ন পাড়া এলাকায়। মৃ*ত মহিলার নাম বিভা বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগেই ওই বৃদ্ধার স্বামীর মৃ*ত্যু হয়। এরপর থেকেই তিনি তাঁর মেয়ের সঙ্গে বসবাস করতেন। বৃদ্ধার মেয়ে মানসিকভাবে অসুস্থ বলে জানাগিয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের খবর দেন মেয়ে। এরপর স্থানীয় বাসিন্দারা বাড়িতে গিয়ে দেখেন, ওই বৃদ্ধা মহিলা মৃ*ত অবস্থায় পড়ে রয়েছেন। ইতিমধ্যেই দেহে পচন ধরায় শরীরে পোকা দেখা যায়।
পরিবারে আর কেউ না থাকায় ঘটনার খবর পেয়ে মুক্তধারা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃ*তদেহ উদ্ধার করে সৎকারের ব্যবস্থা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

