​রাজ্যে রাজনৈতিক পালাবদলের আঁচ এবার এসে পৌঁছাল বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভাতেও। পৌরসভার মেয়াদ শেষের মাত্র ছয় মাস আগেই বোর্ড ভেঙে যাওয়ায় তৈরি হয়েছে নতুন পরিস্থিতি। এই পরিস্থিতিতে দুবরাজপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শৈল্যশিখর সরকার।
​প্রসঙ্গত, ১৬টি ওয়ার্ড নিয়ে গঠিত দুবরাজপুর পৌরসভার মেয়াদ শেষ হতে আর মাত্র ছয় মাস বাকি ছিল। কিন্তু এরই মধ্যে পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে সহ মোট ১২ জন কাউন্সিলর পদত্যাগ করেন। কাউন্সিলরদের এই গণ-পদত্যাগের জেরে স্বাভাবিকভাবেই পৌরসভার বর্তমান বোর্ডটি ভেঙে যায়।


​এই পরিস্থিতিতে প্রশাসনিক কাজ সচল রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে শৈল্যশিখর সরকারকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শৈল্যশিখর সরকার বীরভূম জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার (WB, SC, ST, OBC Development and Finance Corporation) হিসেবে কর্মরত।
​আজ দায়িত্ব গ্রহণের পর প্রশাসক শৈল্যশিখর সরকার জানান, তিনি দ্রুত পৌরসভার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করবেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সাধারণ মানুষের সমস্যা সমাধানের ওপর বিশেষ জোর দেবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, জেলাতেই তিনি উপস্থিত থাকবেন, তাই পৌরসভার কাজে কোনো সমস্যা হলে মানুষ যেন নিশ্চিন্তে তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
​নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক ডামাডোলে যাতে নাগরিক পরিষেবা ব্যাহত না হয়, সেদিকেই নজর দেবেন তিনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *