ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারলো রোগী ভর্তি এম্বুলেন্স। যার জেরে এম্বুলেন্সে থাকা ৭ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত মহিলার নাম মিরা দাস। তার বাড়ি বীরপাড়া এলাকায়। বাকিরাও গুরুতর আহত বলে জানা গিয়েছে।

সোমবার এমনই ভয়ংকর পথ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ময়নাগুড়ি জাতীয় সড়কের হলহলিয়া ফ্লাই ওভার সংলগ্ন এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, বীর পাড়া থেকে রোগী নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল একটি এম্বুলেন্স। সেই গাড়িতে রোগী এবং চালক সহ মোট ৭ জন ছিলেন। নিজেদের রাস্তা ধরেই আসছিল এম্বুলেন্সটি। আচমকা সামনের একটি ট্রাক গতি কমিয়ে দেওয়াও নিয়ন্ত্রণ হারিয়ে এম্বুলেন্স গাড়িটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় এম্বুলেন্স গাড়ির সামনের অংশ। স্থানীয়রা ও হাইওয়ে ট্রাফিক পুলিশ ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মিরা দাসকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে পুলিশ দুর্ঘটনা গ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *