জয়ের পর প্রথম বিজয় মিছিলে অংশ নিলেন নবদ্বীপের বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। রবিবার নদীয়ার নবদ্বীপ ব্লকের চরব্রহ্মনগর কারগিল পাড়া এলাকায় গিয়ে সকলের সাথে সৌজন্য বিনিময় করেন। একই সাথে বিধায়ককে কাছে পেয়ে বরণ করে নেন সকলে। এরপরই কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিলে হাঁটেন বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী।

এদিন বিজয় মিছিলে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নবনির্বাচিত বিধায়ক জানান, বিভিন্ন জায়গায় এতদিন যারা তৃণমূল কংগ্রেস করত তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা ধরে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা করছে। তাতে নাম পড়ছে বিজেপির। সেইসব লোকেদের সাবধান করে দেন বিধায়ক। তীর্থ নগরী নবদ্বীপে কোনরকম হিংসা বরদাস্ত করা হবে না বলেও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন। তিনি এও জানান লক্ষ নবদ্বীপবাসীর উন্নয়ন, কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই নজরে থাকবে তার

