রাজ্যে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। হাতে গোনা কয়েকদিন বাকি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলে চলছে ভাঙ্গা গড়ার খেলা। সেই দৃশ্য এবার আলিপুরদুয়ার বিধানসভা এলাকায়। জানাগেছে আলিপুরদুয়ার জংশন পূর্ব ভোলারডাবরী’র ১২/১৬৩ নম্বর বুথ থেকে তৃণমূল এবং সিপিএম দল ছেড়ে প্রায় ১৫০ টি পরিবার বিজেপিতে যোগ দেন।

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিতোষ দাস’র হাত ধরে এই যোগদান হয়। নির্বাচনের প্রাক মুহুর্তে এত বড় সংখ্যক দলীয় কর্মীর যোগদানে এক আলাদা শক্তির আভাস অনুভব করছে বিজেপি। নির্বাচনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি বিজেপির।

