স্টেট ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের মহিলা কর্মচারিকে ধ*র্ষন, ধামাচাপা দিতে নগদ এক লক্ষ টাকা লেনদেন করেও শেষ রক্ষা হলনা, প্রায় আড়াই মাস পর ঘটনার লিখিত অভিযোগ দায়ের হল কুমারগ্রাম থানার রারবিশা পুলিশ ফাঁড়িতে।উলেখ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি সি এস পি রয়েছে আলিপুরদুয়ারের ভল্কা বারবিশা ১নং গ্রাম পঞ্চায়েত অফিসে সেখানে কর্মরত মহিলা কর্মচারিকে ধর্ষনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সি এস পির লাইসেন্স হোল্ডার স্বপন দেবনাথের বিরুদ্ধে।ঘটনার কথা জানাযানি হতেই সালিশিসভা ডেকে আর্থিক লেনদেনের মাধ্যমে মিমাংশার প্রস্তাপ গ্রাম পঞ্চায়েত সর্দস্য এবং স্থানীয় একটি ক্লাবের।

অভিযোগ ঐ মহিলা কর্মিকে দিনের পর দিন উক্তত্ত করত এবং কুপ্রস্তাপ দিত গ্রাহক সেবা কেন্দ্রের মালিক স্বপন দেবনাথ। কাজ হারানোর ভয়ে মুখ খুলতে সাহস পেতনা নির্যাতিতা মহিলা কর্মি। সম্প্রতি মহিলার স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে মহিলা কর্মচারির বাড়িতে উপস্থিত হয় স্বপন, বন্ধঘড়ে জোরকরে ধর্ষন করে তাকে। ঘটনাকে ঘিরে সোমবার গভির রাত পর্যন্ত শিবডাঙ্গা মাঠে সালিশিসভা বসিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে ভেস্তে যায় সে চেষ্টা। মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের হয় বারবিশা পুলিশ ফাঁড়িতে। অভিযুক্ত স্বপন দেবনাথ ধর্ষনের কথা অস্বীকার করেছেন। তিনি জানান মহিলা কর্মির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের খোজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। নির্যাতিতা মহিলা এবং তার স্বামী কি জানিয়েছেন শুনুন বক্তব্য।

