এক মাসের অধিক সময় ধরে আলিপুরদুয়ার পৌরসভার অধীন শোভা গঞ্জ বৈদ্যুতিক চুল্লি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ‌ সমস্যা সমাধানের আশ্বাস দিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায়। ‌ বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার জেলাশাসক এর সঙ্গে আলোচনা করেছিলেন। ১৩ জুলাই গভীর রাতে ব্যাপক পরিমাণে ঝড় হয় ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যুতিক চুল্লির বিদ্যুৎ সংযোগ।

১৪ ই জুলাই পৌরসভার চেয়ারম্যান নোটিশ জারি করে জনান বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার কথা। একমাস সময় অতিক্রম হয়ে গেছে কিন্তু এখনো বৈদ্যুতিক চুল্লি ঠিক করতে পারেনি প্রশাসনিক কর্তারা। ‌ আমজনতা প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছেন বৈদ্যুতিক চুল্লি ঠিক না হওয়ায়। ‌

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *