রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এর ছবি এআই(AI) দিয়ে বিকৃত করে সেই ছবি গতকাল রাতে “সিকিম জাস্টিস বিশাল এম” নামক একটি ফেসবুক পেজ থেকে সমাজ মাধ্যমে প্রকাশিত করা হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিকে এই ভাবে অপব্যবহার করে তাকে অসম্মান করা হয়েছে,ফলে “বিশাল মঙ্গল” যে যুবক এই কাজ করছে তার যেন উপযুক্ত শাস্তি হয় এই দাবিতে মঙ্গলবার শিলিগুড়ি থানার সাইবার ক্রাইম থানায় যুবকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পশ্চিমবঙ্গ তৃণমূল ম্যাধমিক শিক্ষক সমিতি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে।

