ত্রিপুরায় মহিলাদের উপর ক্রমাগত খুন, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মহিলা কংগ্রেসের পক্ষ থেকে উদয়পুর জামতলা স্থিত কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এই বিক্ষোভ মিছিলটি উদয়পুর সেন্ট্রাল রোড, পুরাতন মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘীরপাড়, নিউ টাউন রোড হয়ে আবার জামতলা কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলটি উদয়পুর ও বিলোনীয়া মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে মহিলাদের উপর ধর্ষণ, খুন, নির্যাতন ও সন্ত্রাসের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

বর্তমান বিজেপি সরকার এই বিষয়ে নীরব ভূমিকা পালন করে আসছে। এর বিরুদ্ধে সকল মহিলাদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে সর্বানী ঘোষ চক্রবর্তী বলেন, অবিলম্বে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে হবে, জিনিস পত্রের দাম কমাতে হবে, গ্রামেগঞ্জে কাজের ব্যবস্থা করতে হবে। এর বিরুদ্ধে ত্রিপুরার সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *