মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের তৃতীয় দিনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে নিয়ে গান গাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি গানে উল্লেখ করেছেন, মুখ্যমন্ত্রী তোমার দরবারে সব কমিশনের খেলা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দূর্নীতি নিয়ে বিধানসভায় সরব হন এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন, এবং বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখার জন্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বিতর্কিত ও অবস্থান চাকরি সংক্রান্ত কেলেঙ্কারীর বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে, এক্ষেত্রে কোথাও কোনও অনিয়ম হয়েছে কিনা তার খোঁজ খবর রাখার চেষ্টা করছেন বলে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

জেলা পরিষদ,পুর নিগম,নগর পঞ্চায়েত, গ্ৰাম পঞ্চায়েত সহ ত্রিস্তর পঞ্চায়েতর ও ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিসট্রিক্ট কাউন্সিল পদাধিকারী ও সদস্য-সদস্যাদের সাম্মানিক ভাতা বৃদ্ধি পাবে বলে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন । ত্রিপুরার বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ১৩৬৩ জন চিকিৎসক এবং ১১১২ জন নার্স কর্মরত রয়েছেন। এছাড়া বিভিন্ন সরকারি হাসপাতালের জন্য ১১৯৭ জন টেকনিক্যাল স্টাফ নিয়োজিত রয়েছেন বলে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

