বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত নারাথলি বিটের জঙ্গলে সংরক্ষিত এলাকায় বাইক দুর্ঘটনয় মৃত্যু হল এক ১৯ বছরের কলেজ পড়ুয়ার। বৃহস্পতিবার দুপুর বেলা নাগাদ শামুকতলা ডাঙ্গি এলাকার কলেজ পড়ুয়া এক যুবক জিৎ ভট্টাচাৰ্য বন্ধুদের সঙ্গে তার কাকার মোটর বাইক নিয়ে ছিপড়া এলাকায় ক্রিকেট খেলা দেখতে এসেছিলো।

সেখান থেকে নাড়ারথলি জঙ্গলের মধ্যে দিয়ে ফেরার পথে, হাতির হাত থেকে গ্রাম বাঁচানোর উদ্দেশ্যে লাগানো জি আই তারের বেড়ায় প্রচন্ড গতিতে ধাক্কা মারে তার বাইক। গলায় জি আই তার লেগে কেটে যায় গলা। ঘটনাস্থল থেকে বন্ধুরা তাকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবার সূত্রে জানা গেছে মৃত যুবক বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। সে কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়ের ছাত্র ছিল। ঘটনায় শোকের ছায়া এলাকায়। তবে সংরক্ষিত বনাঞ্চলে বাইক নিয়ে যুবকদের আনাগোনা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এর আগেও এই জায়গায় একই ভাবে বাইক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সে সময় প্রানহানির ঘটনা ঘটেনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *