ওয়েস্ট বেঙ্গল সেস্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের উদ্যোগে অনূর্ধ ১৪, ১৭ ও ১৯ মেয়েদের রাজ্যস্তরের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বারবিশা হাইস্কুলে। সেপ্টেম্বর মাসের ১ থেকে ৪ তারিখ, টানা চারদিনের এই কর্মযজ্ঞ সফল করে তুলতে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ক্রীড়াপ্রেমী ব্যক্তিদের নিয়ে বৃহস্পতিবার প্রস্তুতি সভা করল বারবিশা হাইস্কুল কর্তৃপক্ষ।

সুষ্ঠুভাবে খেলা পরিচালনার জন্য ১৫ জনের কার্যনিবাহী কমিটিও গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সম্পাদক বিমলকুমার বসুমাতা জানিয়েছেন, রাজ্যের ২৫ টি শিক্ষা বিভাগীয় জেলা থেকে ৩ টি করে মোট ৭৫ টি হ্যান্ডবল দল প্রতিযোগিতায় অংশ নেবে। দু’এক দিনের মধ্যেই ফের বৈঠক ডেকে সমস্ত সাব কমিটি গুলো গঠন করা হবে।

