শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রবীণদের জন্য বিশেষ তীর্থযাত্রার আয়োজন করা হলো। কাউন্সিলর রঞ্জন শীল শর্মার ব্যবস্থাপনায় এদিন মোট ২২৬ জন বৃদ্ধ-বৃদ্ধা তীর্থযাত্রায় অংশ নেন। বৃহস্পতিবার বিদ্যাসাগর রোডে কাউন্সিলরের অফিসের সামনে থেকে তিনটি বাস ও তিনটি প্রাইভেট গাড়ীতে তাঁদের যাত্রা শুরু হয়। তাদের দেখভালের জন্য প্রচুর ভলেন্টিয়ার ও পাঠানো হয়েছে। প্রতিবছরই এধরনের আয়োজন করে থাকেন কাউন্সিলর।

এবছর যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে মায়াপুর ও নবদ্বীপে। যাত্রীরা আগামী ২৫ আগস্ট ফিরবেন। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গর, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবীরা।

